
আন্তর্জাতিক ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে ওঠা রেফারির লকার রুমে অনুপ্রবেশের অভিযোগ নাকচ করে দিয়েছে মেজর লিগ সকার (MLS) কর্তৃপক্ষ।
ঘটনার প্রেক্ষাপট: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস এফসির (LAFC) কাছে ৩-০ গোলে হারের পর ক্ষুব্ধ মেসি টানেলের ভেতর রেফারির দিকে এগিয়ে যাচ্ছেন।
এ সময় তার সতীর্থ লুইস সুয়ারেজ তাকে আটকানোর চেষ্টা করেন। ভিডিওতে মেসিকে একটি কক্ষের ভেতর প্রবেশ করতে দেখা গেলে গুঞ্জন ওঠে যে তিনি রেফারির লকার রুমে ঢুকে পড়েছেন। অতীতে একই ধরণের অভিযোগে এফসি সিনসিনাটির ম্যাট মিয়াজগাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তদন্তের ফলাফল: এমএলএস এবং প্রফেশনাল রেফারি অর্গানাইজেশন (PRO) যৌথভাবে বিষয়টি তদন্ত করে জানায়, ভিডিওতে মেসি যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন সেটি রেফারির লকার রুম ছিল না এবং সেটি কোনো সংরক্ষিত এলাকাও ছিল না।
ফলে তাকে কোনো ধরণের জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না। এর ফলে আগামী ১ মার্চ অরল্যান্ডো সিটির বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে মেসির খেলতে আর কোনো বাধা রইল না।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।